বাঘাইছড়িতে দূর্যোগ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন


ওমর ফারুক সুমন    |    ০২:৪৪ পিএম, ২০২১-০৫-২০

বাঘাইছড়িতে দূর্যোগ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বস, ভূমি ধ্বস, ভূমিকম্প, অগ্নিকান্ডসহ প্রাকৃতিক দূর্যোগের বিষয়ে আগাম সতর্কতামূলক প্রস্তুতি হিসেবে সচেতেনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্দেশনায় বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় উপজেলার তুলাবান, কাচলং বাজার, বৌদ্ধ কলনী, মুসলিম ব্লক সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সচেতন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

 এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।