নানিয়ারচরে ম্যলেরিয়া নির্মূল কর্মসূচী পালনে সমন্বয় সভা


মেহেরাজ হোসেন সুজন    |    ১০:২৫ পিএম, ২০২১-০৫-১৯

নানিয়ারচরে ম্যলেরিয়া নির্মূল কর্মসূচী পালনে সমন্বয় সভা

রাঙামাটির নানিয়ারচরে জাতীয় ম্যলেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে মাল্টি স্টোক হোল্ডারদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করেছে ব্র্যাকের নানিয়ারচর উপজেলা শাখা।

নানিয়ারচর ইউনিয়ন পরিষদের অডিটোরিয়াম কক্ষে বুধবার (১৯ মে) সকালে উপজেলা ব্র্যাক কর্মকর্তা জেপলিন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. নূয়েন খীসা।

সভার অন্যান্যদের মধ্যে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা.আলতাফ হোসেন। ইউপি সদস্য, হেডম্যান ও ব্রাকের নানিয়ারচর উপজেলার মাঠ পর্যায়ের কার্মী সহ প্রমূখ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন চলমান বিশ্ব মহামারী করোনা ভাইরাস এর প্রকোপ রোধের পাশাপাশি ম্যালেরিয়া রোগের বিষয়টিতেও গুরুত্ব দিতে হবে এবং এই রোগের লক্ষণ দেখা দিলে কনো ভাবেই অবহেলা করা যাবে না।