নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


মেহেরাজ হোসেন সুজন    |    ০৬:৪১ পিএম, ২০২১-০৫-১৮

নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাঙামাটির নানিয়ারচরের বগাছড়ি এলাকায় ও সদর উপজেলা বাজারে লাইসেন্স বিহীন অটো রিকশা ও মোটর বাইক চালকদের ভ্রাম্যমান আদালতে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচাললনা করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা প্রশাসনকে সহায়তা করেন নানিয়ারচর থানা এস আই (নিঃ) এবিএম- তারেক হোসেন সহ নানিয়ারচর থানার পুলিশ সদস্যরা।

সড়ক পরিবহন ২০১৮ আইনের ৬৬ ধারা মোতাবেক মোটর বাইক ও অটো সহ মোটরযান আইনে ০৪ টি অটোরিকশা ও ০৬ টি মোটরবাইক কে মোট ১ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়।