বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লংগদু পরিবার পরিকল্পনা কার্যালয়ে আগুন


লংগদু প্রতিনিধি    |    ০৭:৪৩ পিএম, ২০২১-০৫-১৭

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লংগদু পরিবার পরিকল্পনা কার্যালয়ে আগুন

লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা কায়ালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে সময় লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা কায়ালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তৎখনাত আগুনের সূত্রপাত নজরে আসায় বড় র্দুঘটনা থেকে  রক্ষা পেল উপজেলা পরিকল্পনা কার্যালয়টি।

উপজেলা পরিবার পরিকল্পনা কায়ালয়ের অফিস সহকারী পুস্প চাকমা বলেন, সকালে আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ ধোয়া দেখে নিচে আসি এবং  দেখি আমাদের নিরাপত্তারক্ষীর  রুম থেকে ধোয়া বের হচ্ছে।পরে স্থানীয় লোকজন ও থানা পুলিশ সহ আমরা সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

লংগদু বাজারের দোকান সমূহের সামনে উপজেলা প্রশাসনের নির্দেশনায় রাখা বালির বালতিগুলোর কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণ আনা সহজ হয়েছে।ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন,লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন  উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে তদারকি করেন।

উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, লংগদু উপজেলার সব বাজার কমিটিকে, প্রত্যেক দোকানে ফায়ার এস্টিংগুইসার এর ব্যবস্থা করার জন্য এবং সকলকে অগ্নিকান্ডের ব্যাপারে সাবধান থাকতে।