বাঘাইছড়িতে চাঁদের গাড়ী উল্টে নিহত ১ আহত ৩


ওমর ফারুক সুমন    |    ১১:৩২ এএম, ২০২১-০৫-১৭

বাঘাইছড়িতে চাঁদের গাড়ী উল্টে নিহত ১ আহত ৩

বাঘাইছড়িতে চাঁদের গাড়ি (জিপ) উল্টে একজন নিহত ও তিনজন জন আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় তামাকবাহী চাঁদের গাড়ী উল্টে গাড়ির হেলপার মোফাজ্জল নিহত ও চালক এরশাদসহ গুরতর ৩ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত মোফাজ্জল উপজেলার উগলছড়ি এলাকার মোজাম্মেলের ছেলে।