রাঙামাটিতে শতাধিক পরিবারের মাঝে ছাত্র অধিকার পরিষদের ঈদ উপহার


নিজস্ব প্রতিবেদক    |    ০১:০০ এএম, ২০২১-০৫-১২

রাঙামাটিতে শতাধিক পরিবারের মাঝে ছাত্র অধিকার পরিষদের ঈদ উপহার

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ১০০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি জেলার এসকল পরিবারের ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার গুলো তুলে দেয়া হয়।

এসময়, সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব রুদ্র মোহম্মদ জিয়াদ, সহোযোগিতায় ছিলেন ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক আজিজুল ইসলাম নাহিদ সহ অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার পলিন, দেলোয়ার হোসাইন, মনির, সেতু।

ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব রুদ্র মোহম্মদ জিয়াদ বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্দেশে আমরা রাঙামাটিতে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও যে সকল পরিবারের ঈদের বাজার করার সামর্থ নেই তাদেরকে প্রথমে চিহ্নিত করে তালিকা ভুক্ত করি।

পরে আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে ১০০ জন অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ উপহার গুলো তুলে দিয়েছি। আমি রাঙামাটির যারা বিত্তবান আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই। আমরা যদি এক’শ, দুই’শ বা তিন’শ পরিবারের দায়িত্ব নেয় তাহলে হয়তো সমাজের এই অসহায় মানুষ গুলো পরিবার নিয়ে বেঁচে থাকার ভরসা পাবে।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাউল, চিনি, সেমাই, দুধ, নুডুলস, বাদাম,কিসমিস।