রাঙামাটিতে অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী


মাসুদ পারভেজ নির্জন    |    ০৪:১৭ পিএম, ২০২১-০৫-১১

রাঙামাটিতে অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী

করোনা মহামারীতে দুস্থ-অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাড়িঁয়ে মানবিক সহায়তা স্বরুপ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
 
মঙ্গলবার দুপুরে ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে রাঙামাটি সদর জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
 
এসময় আরোও উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোঃ নাজমুছ ছাকিব।
 
এছাড়াও ঘাগড়া কলেজ মাঠে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের উপজাতি ও বাঙ্গালী অসহায় - দুস্থ এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ সামগ্রী বিতরণে নেতৃত্ব দেন ঘাগড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রেজাউল করিম।
 
খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি চাউল,২ কেজি আটা,১ কেজি ডাল,১ কেজি ছোলা এবং ১ কেজি লবন প্রদান করা হয়।