নানিয়ারচরে ৩ শ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ


মেহেরাজ হোসেন সুজন    |    ১১:০৮ এএম, ২০২১-০৫-১১

নানিয়ারচরে ৩ শ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

রাঙামাটির নানিয়ারচরে ভিজিএফ কর্মসূচীর আওতায় ৩ শত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি।

মঙ্গলবার (১১ মে) নানিয়ারচর প্রাথমিক বিদ্যালয়ের সামনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার লে.কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি), রাঙামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান গণমাধ্যম কর্মী প্রমুখ। 

উল্লেখ্য, নানিয়ারচর উপজেলার ৩ শত পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৪৫০ টাকা করে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।