বিলাইছড়িতে আনসার ভিডিপির অর্ধশত সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ


মোঃ আলী আজগর    |    ০৪:১৮ পিএম, ২০২১-০৫-১০

বিলাইছড়িতে আনসার ভিডিপির অর্ধশত সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

বিশ্ব চলমান করোনা সংকট সাময়িক প্রশমনের লক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিলাইছড়ি উপজেলা কর্তৃক সোমবার উপজেলা আনসার ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আনসার ভিডিপি মহা পরিচালক এর স্থানীয় তহবিল হতে ৫০ জন সদস্যকে ৩ কেজি চাল, ১ কেজি আলু, পিয়াজ ৫০০ গ্রাম, সয়াবিন তৈল ৫০০ মিলি ও ১টি করে মাক্স বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রশিক্ষক মোঃ মিজানুর হক ও  মল্লিকা চাকমা।