রাঙামাটিতে ১০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:০১ পিএম, ২০২১-০৫-০৯

রাঙামাটিতে ১০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে ১০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার  (৯ই মে) শহীদ আব্দুল আলী স্কুল প্রাঙ্গণে জেলা পরিষদের আয়োজনে ১০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুসা মাতব্বর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমীন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাউয়াল উদ্দীন সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত  ছিলেন।

উক্ত অনুষ্ঠানে জেলার ১০ উপজেলার মোট ১০ হাজার পরিবারকে চাল, ডাল, আলু, তেল সহ শাড়ী লুঙ্গি ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়।