লংগদুতে তিনটিলা ডিজিটাল ডায়াগনিস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন


লংগদু প্রতিনিধি    |    ১২:৪৬ পিএম, ২০২১-০৫-০৬

লংগদুতে তিনটিলা ডিজিটাল ডায়াগনিস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন

লংগদুতে জনগনের সেবা করার লক্ষে আধুনিক যন্ত্রপাতি, র্নিভুল পরীক্ষা ,এবং উন্নত ও মানসম্মত চিকিৎসার অঙ্গিকার নিয়ে তিনটিলা ডিজিটাল ডায়াগনিস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের যাত্রা শুরু করলো।

বুধবার (৫মে) সন্ধ্যায় তুহিন ভিলার নিচ তলায় ফিতা কেটে তিনটিলা ডিজিটাল ডায়াগনিস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল আবেদীন।

এসময় অন্যান্য অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন,উপজেলা ভাইচ চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরবিন্দু চাকমা,উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু। পরে প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় দোয়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য, তিনটিলা ডিজিটাল ডায়াগনিস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সেবাসমূহ, ডিজিটাল এক্রা-রে,ই,সি,জি(১২চ্যানেল), ৪উ কালার আল্ট্রাসনোগ্রাফী, টিকাদান, হরমন , নেবুলাইজার,প্যাথলজি ( অটো এনালাইজার),ও হেমোটোলজি।