রাঙামাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে চোলাই মদ ও ইয়াবা সহ আটক ২


মাসুদ পারভেজ নির্জন    |    ০৯:৫৭ পিএম, ২০২১-০৫-০৫

রাঙামাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে চোলাই মদ ও ইয়াবা সহ আটক ২

রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে ১৩ লিটার চোলাই মদ ও ৯ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের তত্ত্বাবধানে পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে পরিচালিত অভিযানে শহরের তবলছড়ির মাঝারবস্তি এলাকা থেকে ১৩ লিটার চোলাই মদ ও তবলছড়ির নিচের বাজার থেকে ৯ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়।

আটককৃত হলেন,তবলছড়ির বকুল আসাম(৪৪) ও মোঃ ফোরকান(২২)।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানিয়েছেন,মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।