রাজস্থলীতে এলজি ও কার্তুজ সহ জেএসএস কালেক্টর আটক!


রাজস্থলী প্রতিনিধি    |    ১২:২৩ এএম, ২০২১-০৫-০৫

রাজস্থলীতে এলজি ও কার্তুজ সহ জেএসএস কালেক্টর আটক!

রাঙমাটির রাজস্থলীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ গুলি সহ উথইচিং মারমাকে আটক করা হয়েছে।

সোমবার রাত ১২ টায় কাপ্তাই জোন ডেয়ারিং টাইর্গাস এর অধীনে বাঙ্গালহালিয়া সাব জোন কমান্ডার লেফট্যান্ট শিকদার সৈকত ইসলাম ও ওয়ারেন্ট অফিসার রাশেদ খান এর নেতৃত্বে একটি টহল টিম অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ গুলি সহ তার নিজ বাড়ী থেকে আটক করা হয়।

আটককৃত কালেক্টর রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া মৃত ফুথইচিং মারমার ছেলে উথইচিং মারমা।

নিরাপত্তাবাহিনীর সূত্রে জানা যায়,আটককৃত কালেক্টর পার্বত্য চট্রগ্রাম জনসহংতি সমিতি (জেএসএস) মূল দলের সক্রিয় সদস্য এবং কালেক্টর হিসেবে নিয়োজিত। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা হতে চাঁদা উত্তোলন করে আসছে।তাকে রাজস্থলী থানায় সোর্পদ করা হবে।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানা ওসি মফজল আহমদ খান জানান,একজন অস্ত্রসহ আসামী ধরেছে বলে শুনেছি।থানায় হস্তান্তরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।