লংগদুতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে  জেলা প্রশাসক


লংগদু প্রতিনিধি    |    ১০:১৩ পিএম, ২০২১-০৫-০১

লংগদুতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে  জেলা প্রশাসক

কোভিড ১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কর্মহীন  অসহায় ও দুস্থদের মাঝে(মানবিক সহায়তা  কার্যক্রম)প্রধানমন্ত্রীর উপহার  নগদ অর্থ (লংগদু  ইউনিয়ন  পরিষদ হলরুমে) প্রদান করেন।

শনিবার (১ মে)  লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচিতি ও  মতবিনিময় সভা করেন। সেখান থেকে লংগদু ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে লংগদু ইউনিয়নের পাঁচশত কর্মহীন হয়ে পড়া  ব্যাক্তিদের  মাঝে নগদ অর্থ প্রদান করেন। 

এর পর লংগদু থানা পরিদর্শন করেন,পুলিশ কর্মকর্তাদের খোঁজখবর নেন, সেখানে জেলা প্রশাসককে লংগদু থানার পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় । 

পরে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড (প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের) নির্মাণাধীন ঘর,  ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রেভিনিউ) শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মামুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়তুল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার উপজেলা ভাইচ চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, অফিসার  ইনচার্জ আরিফুল আমিন,উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু,  সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।