নানিয়ারচর থানার উদ্যোগে বিভিন্ন মসজিদে স্যানিটাইজার,সাবান ও মাস্ক বিতরণ


মেহেরাজ হোসেন সুজন    |    ১০:৪৭ পিএম, ২০২১-০৪-৩০

নানিয়ারচর থানার উদ্যোগে বিভিন্ন মসজিদে স্যানিটাইজার,সাবান ও মাস্ক বিতরণ

করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে (শুক্রবার) জুমা নামাজের পূর্বে নানিয়ারচর উপজেলার বিভিন্ন মসজিদে নানিয়ারচর থানা কর্তৃক স্বাস্থ্য সামগ্রী বিতরণের পাশাপাশি সকল কাজে স্বাস্থ্যবিধি মানার লক্ষ্যে প্রচারণা করা হয়।

নানিয়ারচর উপজেলাধীন ইসলামপুর পূর্বপাড়া জামে মসজিদ, ডাক বাংলো জামে মসজিদ এবং নানিয়াচর থানা জামে মসজিদে হ্যান্ডসেনিটাইজার, হাত ধৌত করার সাবান এবং মাস্ক সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান,নানিয়ারচর থানার লজিষ্টিক ও সূরক্ষা অফিসার এসআই(নিঃ) আব্দুল মান্নান।মসজিদ সমূহের ইমামগন, মসজিদ পরিচালনা কমিটি ও মুসুল্লিগন প্রমুখ।