ত্রাণ সহায়তার দাবীতে রাঙামাটির পরিবহন শ্রমিকদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২৮ পিএম, ২০২১-০৪-৩০

ত্রাণ সহায়তার দাবীতে রাঙামাটির পরিবহন শ্রমিকদের মানববন্ধন

করোনাকালীন পরিস্থিতিতে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় রাঙামাটির পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তার দাবীতে মানববন্ধন করেছে শ্রমিকরা। শুক্রবার (৩০ এপ্রিল) রাঙামাটি কেন্দ্রীয় বাস টার্মিনালে ঘন্টা ব্যাপী মানববন্ধনে শ্রমিকরা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্রনোদনা ও ত্রাণ সহায়তার দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম- রাঙামাটি বাস, মিনি বাস শ্রমিক ইউনিয়ন এর সদস্য মো. লোকমান, চট্টগ্রাম- রাঙামাটি বাস, মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস, চট্টগ্রাম- রাঙামাটি বাস, মিনি বাস শ্রমিক ইউনিয়ন এর সহ-সাধারণ সম্পাদক মো. আজিজ, রাঙামাটি ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সদস্য মো জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম- রাঙামাটি বাস, মিনি বাস শ্রমিক ইউনিয়ন এর সদস্য তপন দেব প্রমুখ।