রাঙামাটিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি  সংঘর্ষে মোটরসাইকেল চালক আহত


মাসুদ পারভেজ নির্জন    |    ০৭:৩০ পিএম, ২০২১-০৪-২৯

রাঙামাটিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি  সংঘর্ষে মোটরসাইকেল চালক আহত

রাঙামাটিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি  সংঘর্ষে মোটরসাইকেল চালক আহত হয়েছে।বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সম্মুখে  এই দুর্ঘটনা ঘটে।

আহত হলেন,শান্তিনগরের জাফর আলীর ছেলে মোঃ মুরাদ হাসান।দুর্ঘটনায় সে মাথায়, বুকে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।পরে স্থানীয়দের সহযোগীতায় মোটরসাইকেলের চালক কে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানায়,চট্টগ্রাম হতে রাঙামাটিগামী ট্রাক (চট্টমেট্রোঃ-ড ১১-০৬৯৬) এবং রিজার্ভ বাজার হতে বনরুপাগামী মোটরসাইকেল (ঢাকামেট্রো ১১-৬০৮৯) রাঙামাটি পুরাতন বাস স্টেশন সংলগ্ন জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়।