নানিয়ারচরে মাছের রেনু অবমুক্ত


মেহেরাজ হোসেন সুজন    |    ১২:৪৫ পিএম, ২০২১-০৪-২৯

নানিয়ারচরে মাছের রেনু অবমুক্ত

নানিয়ারচর উপজেলাধীন বেতছড়িতে এলাকায় উপজেলা মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় সমরেশ চাকমার পুকুরে মাছের রেনু অবমুক্ত করা হয়।

২৯ এপ্রিল বৃহঃপ্রতিবার সকালে কার্প মিশ্র প্রজাতির প্রায় দেড় কেজি রেনু পুকুরটিতে অবমুক্ত করা হয় যার সুফল ভোগী ১০ জন। রেনু অবমুক্তের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ-ইয়াছিন, ডি এফ ও শ্রীবাস চন্দ্র দাস, উপজেলা মৎস্য অধিদপ্তর ফিল্ড অফিসার ঝীনুক খীসা প্রমুখ।