নানিয়ারচরে যুবকের আত্নহত্যার চেষ্টা


মেহেরাজ হোসেন সুজন    |    ১২:০৮ এএম, ২০২১-০৪-২৯

নানিয়ারচরে যুবকের আত্নহত্যার চেষ্টা

পারিবারিক কলহের জের ধরে আত্নহত্যার চেষ্টা চালায় নানিয়ারচর ইসলামপুর গ্রামের মোঃপান্না মিয়ার ছেলে মোঃ ইউসুফ আলী(১৯)।

বুধবার সন্ধ্যায় নিজ বাসায় তার বাবার সাথে কথাকাটা কাটির ফলে নির্জন রুমে গিয়ে অতিমাত্রায় ওষুধ সেবন করে বলে জানিয়েছেন ইউসুপের বাবা।

আলামত হিসেবে দেখা যায়, ভিটামিন এ ক্যাপসুল ১২ পিস,ক্লোফারোমিন ৬ পিস,ফ্লুগাল ০৬ পিস, স্টাসিন ৩ পিস পাওয়া গেলের জ্ঞান থাকা অবস্থায় তারা বাবাকে স্বীকার করেছে সে ৪০-৪২ টি ট্যাবলেট সেবন করেছে।

এ বিষয়ে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা.নূয়েন খীসা জানান, রোগী অনেক বেশী ওষুধ সেবন করেছে। কর্তব্যরত চিকিৎসক নেজোগ্যাস্টিক ফাংশন স্টোমার্ক ওয়াশ করেছে।এদিকে বেশী মাত্রায় ওষুধ সেবনের ফলে প্রাথমিক চিকিৎসা শেষে রোগীকে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।