নিজস্ব প্রতিবেদক | ০৯:০৬ পিএম, ২০২১-০৪-২৮
জাতীয়তাবাদী যুবদল রাঙামাটি জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম শাকিলের মাতা সখিনা বেগম (৭৫) আর নেই। মঙ্গলবার দিবাগত রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অসুস্থ্যবোধ করলে সখিনা বেগমকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, ভর্তির কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর সময় তিনি ৩ ছেলে ২ মেয়ে নাতি নাতনি অসংখ্যা গুণ গ্রাহী রেখে যান।
আজ বুধবার দুপুরে জোহরের নামাযের পর স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও মুক্তিযোদ্ধা হাজী কামালউদ্দিন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি চেম্বার অব কর্মাসের সভাপতি আবদুল ওয়াদুদসহ এলাকার বিশিষ্টজনরা অংশ নেন। পরে তাকে আসামবস্তী কবরস্থানে দাফন করা হয়।
এদিকে জেলা যুবদলের সভাপতি শাকিলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলম, সাধারন সম্পাদক দীপন তালুকদার অপু, জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাৎ সায়েম, জেলা ছাত্রদলের সভাপতি শাব্বির আহম্মদ ফারুক, সাধারন সম্পাদক আকবর আলী সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, জাসাস সভাপতি আবুল হোসেন বালি, সাধারন সম্পাদক কামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited