বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দুঃস্থ-কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ


বিলাইছড়ি প্রতিনিধি    |    ১২:২৮ এএম, ২০২১-০৪-২৮

বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দুঃস্থ-কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

কোভিড-১৯ মহামারী থেকে সুরক্ষা পেতে এবং স্বাস্থ্য বিধি মেনে দূরত্ব বজায় রেখে ২নং কেংড়াছড়ি ইউনিয়নে বাজার প্রাঙ্গনে দূস্থ ও কর্মহীন ৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

সেনাবাহিনীর অপরাজেয় ৬ বীর-এর বিলাইছড়ি জোনের অধিনায়ক (জোন কমান্ডার) লে. কর্ণেল ইসরাত হোসেন পি.এস.সি নিজে উপস্থিত থেকে সেনবাহিনী পক্ষ হতে এইসব  ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ সামগ্রী মধ্যে প্রতিটি প্যাকেটে রয়েছে-৫ কেজি চাল, ২ কেজি আতা, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা ১ কেজি ডাল ও ৫০০ গ্রাম ভোজ্য তৈল।

অন্যান্যদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন. বদরুল হুদা আকরাম, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর জীব চাকমা, যথাক্রমে ১,২,৩,৪ ও ৭নং ওয়ার্ডের মেম্বার পান্নু, মহর আলী, মো. ছোবাহান, জ্ঞান রঞ্জন তালুকদার ও দয়াময় চাকমা ও সেনাবাহিনীর অপরাজেয় ৬ বীরের সদস্যবৃন্দ।