নানিয়ারচরের বুড়িঘাটে ডিঙি সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৫৩ পিএম, ২০২১-০৪-২৬

নানিয়ারচরের বুড়িঘাটে ডিঙি সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ

নানিয়ারচরের বুড়িঘাটে ডিঙি সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি বুড়িঘাট বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একটি বেসরকারি ডিঙি সংস্থা যারা প্রবাসী আমেরিকান ডাক্তার এর পক্ষ হতে এ ত্রাণ সহায়তা পায়।

এসময় বুড়িঘাট এলাকাবাসীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে বুড়িঘাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তানিয়া আক্তার। ত্রাণ সামগ্রী যারা প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদান করেন শিক্ষক তানিয়া আক্তার।

ডা.সৈয়দা কবির বৈশি^ক মহামারির সময় উনি আফ্রিকা ও সিরিয়ার পাশাপাশি পাহাড়ি জনগণের কথা বিবেচনা করে দ্রুত সময়ে বাংলাদেশে ফান্ড পাঠিয়ে দিয়ে এসব ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দেন। এজন্য এলাকার দুঃস্থ পরিবারগুলো অসংখ্য ধন্যবাদ জানিয়েছে সংশ্লিষ্ট ডাক্তারকে। ত্রাণ সহযোগিতায় বেসরকারি সংস্থা ডিঙির সাথে ছিল মানবতার কন্ঠ।

এর আগেও এই সংস্থার মাধ্যমে কিছু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছিল অসহায় লোকজনদের। কিন্তু দুঃখজনক হলেও সত্য ওই সময়ে বেশ কিছু অনলাইন পোর্টালে সংগতিপূণ তথ্য ভুল ছাপানো হয়েছে। 

নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর এলাকায় অসহায় হতদরিদ্রদের মধ্যে প্রায় ২৫ পরিবারকে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।