জুরাছড়িবাসী হারালো এক সংস্কৃতি ব্যক্তিকে


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৯:২৩ পিএম, ২০২১-০৪-২৫

জুরাছড়িবাসী হারালো এক সংস্কৃতি ব্যক্তিকে

চিরকালের জন্য বিদায় নিল জুরাছড়ি উপজেলার সংস্কৃতি ব্যক্তিত্ব সমাজ সেবক সাবেক জনপ্রতিনিধি ধর্মপরায়ণ জোতিলেশ্বর চাকমা।

রবিবার নিজ পারিবারিক জায়গায় জোতিলেশ্বর চকমার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। তার এমন অকালে চলে যাওয়ায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

ধর্মীয় রীতিনীতি অনুসরন করে অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে জোতিলেশ্বর চাকমাকে শেষ বিদায় জানানোর জন্য বিভিন্ন পাড়া মহল্লা থেকে বন্ধুবান্ধব অাত্বীয় স্বজন তার বাড়িতে ছুটে অাছেন।