বিলাইছড়িতে কর্মহীন দুস্থদের মাঝে সেনাবাহিনীর ভালোবাসা


মোঃ আলী আজগর    |    ০৭:২৩ পিএম, ২০২১-০৪-২৪

বিলাইছড়িতে কর্মহীন দুস্থদের মাঝে সেনাবাহিনীর ভালোবাসা

বিলাইছড়ি জোন  ২৪ এপ্রিল ২০২১ তারিখে ক্যাপ্টেন মাহির আশহাব আমিন ৬বীর বিলাইছড়ি জোন এর নেতৃত্বে সকাল ১১ টায় হতে দুপুরে  চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় রিজিয়ন সদর দপ্তর রাঙ্গামাটি হতে প্রাপ্ত বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ৪০ প্যাকেট ত্রাণ রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকা বিলাইছড়ি বাজার, দীঘলছড়ি পাড়া এবং ধূপ্যারচর এলাকায় গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারের জন্য ৫.৫ কেজি চাল, ০২ কেজি ডাল, ০২ কেজি আটা, ০১ কেজি চিনি, ০১ কেজি লবণ, ০১ কেজি ছোলা এবং ৫০০ গ্রাম তৈল সর্বমোট ৪০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, দেশের কঠিন সময়ের এ ত্রুান্তিলগ্নে এলাকার দুস্থ ও অসহায় দরিদ্র মানুষগুলো সেনাবাহিনীর নিঃস্বার্থ এ সহযোগিতায় অত্যন্ত খুশি। এই জন্য বিলাইছড়ি উপজেলা সাধারণ জনগণ, বিলাইছড়ি জোন এবং রাঙ্গামাটি রিজিয়ন বিদ্যানন্দ ফাউন্ডেশন'কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।