মাহাদি বিন সুলতান | ১২:১৯ এএম, ২০২১-০৪-২২
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মুজিব শতবর্ষের ডেল্টা প্লান-২০২১ এর প্রথম প্রকল্প "৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় পার্বত্য জেলা রাঙামাটি নানিয়ারচর উপজেলায় অবস্থিত চেঙ্গী খাল পুনঃখনন এর কাজ শুরু হয়েছে।
বুধবার (২১শে এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেসার্স হক কন্সট্রাকশন এর ১টি লং-বুম এক্সকেভেটর দিয়ে চেঙ্গী খালের উপর নবনির্মিত ব্রিজের নিচে খাল পুনঃখনন করছে। জানা যায়, গত ১৮ই এপ্রিল এই খালটি পুনঃখনন এর কাজ শুরু হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০১৮ সালে টেন্ডার হলেও প্রাকৃতিক কারণে এবং চলমান বৈশ্বিক মহামারি করোনার ফলে এই খালটি পুনঃখনন সম্ভব হয়নি। এবার দ্রুততম সময়ের মধ্যে ঐতিহ্যবাহি এই খালটি পুঃনখননের চেষ্টা করা হচ্ছে। প্রথমে একটি লং-বুম এক্সকেভেটর দিয়ে কাজ শুরু হলেও আগামীতে আরো একটি এক্সকেভেটর সংযুক্ত করে মাস খানেকের মধ্যে খালটি পুনঃখনন সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
সূত্রটি আরো জানায়, ৩কিলোমিটার লম্বা, ৫৪ফুট প্রসস্থ এবং ৭ফুট গভিরে খনন করা হবে এই খালটি। এতে দেড় মাস সময় লাগতে পারে।
এই বিষয়ে জানতে চাইলে রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল আলম জানান, টেন্ডার কার্যক্রম শেষ হওয়ার পরেও সময়মত পানি না শুকানোর ফলে এবং সময়ের আগেই পানি উঠার কারণে প্রস্তুতি নিয়েও পূর্বে কাজটি শুরু করা সম্ভব হয়নি। এবছর এর কার্যকাল শেষ হবে এবং পানি শুকিয়ে খালটি পুনঃখনন উপযোগী। তাই দ্রুততম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে বলা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited