রাজস্থলী উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজানুর রহমান


আইয়ুব চৌধুরী    |    ১০:২৩ পিএম, ২০২১-০৪-২১

রাজস্থলী উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজানুর রহমান

রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান বুধবার  সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা পরিষদ পরিদর্শন করেন। তিনি উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা হেডম্যান, চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃেবৃন্দ দের নিয়ে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে মত বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ,মামুন,  অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) শিল্পিরানী দে, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শেখ ছাদেক, আর ডি সি,লাইলাতুল হোসেন, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভার পর জেলা প্রশাসক থানা পরিদর্শন করেন,এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপকার দুর্যোগ সহনীয় অাশ্রয়িত প্রকল্পের গৃহহীন দের জন্য বরাদ্ধকৃত নির্মিত গৃহ গুলো পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলে সরকার উন্নয়নের জন্য প্রচুর বরাদ্দ দিয়েছেন।সঠিক ভাবে বাস্তবায়ন হলে দেশে কোন অসহায় গরীব ও দরিদ্র থাকবেনা।

তিনি আরো বলেন,পাহাড়ী - বাঙ্গালীদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে যা যা করা দরকার প্রয়োজনী  সব কিছু করবে সরকার। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল কে এক যুগে তাল মিলিয়ে চলতে হবে। তিনি দুর্যোগ সহনীয়  নির্মিত গৃহ গুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।