৬০ ঘন্টা পর বিদ্যুৎ পেলো নানিয়ারচরবাসী


মেহেরাজ হোসেন সুজন    |    ০৪:০৭ এএম, ২০২১-০৪-২০

৬০ ঘন্টা পর বিদ্যুৎ পেলো নানিয়ারচরবাসী

রাঙামাটির নানিয়ারচর উপজেলার সদর বাজারে তিন দিন ধরে বিদ্যুৎ নেই। ভোগান্তিতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।স্থানীয়রা বলছেন, গত ১৭ এপ্রিল সকালে হালকা বাতাসে নানিয়ারচর প্রেসক্লাবের সামনে মেইন লাইনের তারের উপর সুপারি গাছ ভেঙে পরে। এসময় ট্রান্সফরমার বিস্ফোরন হয়ে বিকট আওয়াজে বিদ্যুৎ চলে যায়।

এদিকে ৩ দিন ধরে বন্ধ থাকা বিদ্যুৎ সংযোগ ১৯ এপ্রিল সোমবার বিকেলে মেরামত করে বিদ্যুত সংযোগ চালু করা হয়।

মহালছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকালে ট্রান্সফরমার এনে লাগানোর কাজ করেছি প্রায় ৩ ঘন্টা লাগানোর কাজ শেষ করার পর দুপুর ২.৩০ মিনিটে বিদ্যুৎ সরবরাহের কাজ পূনরায় চালু হলো।