নূর হোসেন মামুন | ০৩:৩৪ পিএম, ২০২১-০৪-১৬
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ১শ’ টাকার লোভ দেখিয়ে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদি হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কাপ্তাই ইউনিয়নের শিল্পএলাকার সারেং কলোনিতে এ ঘটনা ঘটে। তবে অভিযান চালিয়ে এখনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম বলেন, ‘বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাবা তারাবির নামাজ পড়ছিলেন। এসময় শিশুটিকে একা পেয়ে স্থানীয় মো. আলমগীরের ছেলে মো. আরিফ (১৮) ১শ’ টাকার লোভ দেখিয়ে তাকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীর পাশাপাশি নামাজ ছেড়ে তার মা ছুটে এলে সে শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।’
বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন। তিনি বলেন, ‘এ ব্যাপারে শুক্রবার (১৬ এপ্রিল) সকালে শিশুটির মা বাদি হয়ে আরিফের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরমধ্যে আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। আশাকরি দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হবে।’
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited