হোটেল রাজমহল এর পক্ষ থেকে দরিদ্রদের ইফতার উপহার


নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৬ এএম, ২০২১-০৪-১৩

হোটেল রাজমহল এর পক্ষ থেকে দরিদ্রদের ইফতার উপহার

পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল রাজমহল ইন্টারন্যাশনাল রাঙামাটির পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় দরিদ্রদের মাঝে ইফতার উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে মহিলা কলেজ গেইট ও শান্তিনগর এলাকায় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ১,২ ও ৩ সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জোসনা বেগম,রাজমহল মালিক পক্ষের প্রতিনিধি ইমাম হোসাইন কুতুবী।

ইফতার উপহারের মধ্যে ছিলো ২কেজি পিয়াজ, ২৫০ গ্রাম রসুন, ২কেজী আলু, ১কেজী ডাল,১কেজী চনা,১কেজী চিনি,১কেজী সেমাই ।