কাউখালী প্রবাসী মানব কল্যান সমিতির ইফতার সামগ্রী বিতরণ


এম এইচ ইকবাল    |    ০২:১১ পিএম, ২০২১-০৪-১২

কাউখালী প্রবাসী মানব কল্যান সমিতির ইফতার সামগ্রী বিতরণ

বৈশ্বিক মরণঘাতি মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে দেশে চলমান সংকালীন সময়ে এবং আসন্ন রমজান উপলক্ষে কাউখালীতে  কাউখালী প্রবাসী মানব কল্যান সমিতির পক্ষ থেকে  ৬০জন  হত দরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১২ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে হত দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিয়ে আসেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন মোঃ ইসমাইল হোসেন, মোঃ ফিরোজ, মোঃ সালাউদ্দীন প্রমুখ।

কাউখালী প্রবাসী মানব কল্যান সমিতি সদস্য মোঃ সেলিম উদ্দীন বলেন, আমরা  গত কয়েক বছর এভাবে হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র, খাদ্য সামগ্রী দিয়ে আসছি। আমরা আসলে নিজেদের প্রচার করতে চাইনা।  আমরা এটা চাই আমাদের মত করে সবাই এগিয়ে আসুক এসব অবহেলিতো সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে।