বাঘাইছড়িতে মাদ্রাসা সহ তিন প্রকল্পের উদ্বোধন


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ১১:১০ পিএম, ২০২১-০৪-১১

বাঘাইছড়িতে মাদ্রাসা সহ তিন প্রকল্পের উদ্বোধন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ২ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যায়ে ৩ প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম নিজামী।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে বাঘাইহাট হোসাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা,গঙ্গারাম বাজারে সিঁড়ি এবং রুইলুই নারায়ণ মন্দির হতে কংলাক পাড়া পর্যন্ত সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন।

১১ এপ্রিল রবিবার সকাল দশ ঘটিকায় এই প্রকল্প উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভার্প্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম নিজামী।

এসময় পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চ.দা) তুষিত চাকমা, সহকারী প্রকৌলী খোরশেদ আলম, উপসহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান, সাজেক ইউনিয়ন চেয়ারম্যান নেলসন চাকমাসহ এলাকার হেডম্যান কারবারিগন উপস্থিত ছিলেন।