নানিয়ারচর প্রতিনিধি | ০১:১৬ পিএম, ২০২১-০৪-১০
নানিয়ারচরে মিনি ট্রাক উল্টে ড্রাইভার সহ ৬ জন আহত হয়েছে।
শনিবার সকাল ৯ টায় দিকে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে (গোল কাঠ) বোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে মিনি ট্রাকের চালক সহ ৬ জন দিনমজুর গুরুতর আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘিলাছড়ি হতে পশ্চিম -উত্তর কোণে রাঙ্গামাটি -খাগড়াছড়ি রোডের সমাজ কল্যান নামক স্থানে এ দূর্ঘটনা হলে ঘটনাস্থলের স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।
আহতরা হলেন, নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নএর সেকেন্দার শরীফ এর পুত্র মিনি ট্রাক ড্রাইভার মোঃ আলামিন হোসেন ( ৩৫),নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন এর অঞ্জাত চাকমার ছেলে দিনমজুর বাইট্টা চাকমা(৩৫),নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সোনা রঞ্জন চাকমার ছেলে নম জ্যোতি চাকমা(২৮),বীরাক্ষ চাকমার ছেলে রুবেল চাকমা(২০),সুবিনয় চাকমার ছেলে দীপেন চাকমা(২১) ও ডমুল চাকমার ছেলে তপন চাকমা(২৫)।
এসময় স্থানীয়দের সহযোগিতায় আহতদের ১জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত ৫জনকে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে রাঙামাটি সদর হাসপাতাল বিভাগ।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান বলেন, ঘটনার খবর পেয়েই আমাদের একটা টিম ঘটনাস্থলে পাঠিয়ে দেওয়া হয়েছে। লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি জব্দ করা হবে। এবং এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় রাঙ্গামাটি -খাগড়াছড়ি রোডে যানচলাচল স্বাভাবিক রহিয়াছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited