সাজেকে জীপগাড়ীর ছাদ থেকে ছিটকে পরে শিশু নিহত


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩২ পিএম, ২০২১-০৪-০৯

সাজেকে জীপগাড়ীর ছাদ থেকে ছিটকে পরে শিশু নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে জীপগাড়ীর(স্থানীয় নাম চাঁন্দের গাড়ী) চাদ থেকে পরে শিশু নিহত।

শুক্রবার(০৯এপ্রিল) দুপুর ১টার দিকে সাজেক সড়কের ৯নাম্বার পাড়া এলাকায় জীপ গাড়ির ছাদ থেকে পড়ে মঙ্গল জ্যোতি চাকমা নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির বাবা পলক চান চাকমাও গুরতর আহত হয়। সে সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ার বাসিন্দা।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার। ওসি বলেন শুক্রবার দুপুরে মাচালং বাজার থেকে সাজেকের রুইলুই ফেরার পথে নয় নাম্বার পাড়ায় উচু টিলা উঠার সময় গাড়ির ছাদ থেকে ছিটকে পড়ে বাবা- ছেলে, এসময় শিশু মঙ্গল জ্যোতি চাকমা ঘটনাস্থলেই নিহত হয়। পরে আহত অলকচান চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।