করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান রাঙামাটি পৌছেছে


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২৬ পিএম, ২০২১-০৪-০৯

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান রাঙামাটি পৌছেছে

রাঙামাটিতে করোনা ভ্যাকসিনের দ্বিতীয়  চালান আজ সকালে রাঙ্গামাটি পৌচেছে। আজ শুক্রবার  সকাল  ১১টার দিকে রাঙ্গামাটি জেলার জন্য ১৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌছেছে।  সিভিল সার্জন ডা. বিপাশ খীসা গ্রহণ করে রাঙ্গামাটি জেলা ইপিআই সেন্টারে ফ্রিজাপ করে রাখেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ মারুফ হাসান, সহকারী ম্যাজিষ্টেট সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সিভিল সার্জন বিপাশ খীসা জানান, এসব ভ্যাকসিন ফ্রিজার ভ্যানে করে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানোর পরপরই ইপিআর স্টোরে রাখা হয়েছে। দ্বিতীয় চালানে রাঙ্গামাটিতে ১৮ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেখান থেকে চাহিদা অনুযায়ী জেলার ১০টি উপজেলায় সরবরাহ করা হবে।

সিভিল সার্জন আরও জানান, রাঙ্গামাটিতে প্রথম চালানে ১২ হাজার ভ্যাকসিন পাওয়া গেছে চাহিদা বেশি হওয়ায় চট্টগ্রাম থেকে আরো কিছু ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে। 

আজ রাঙামাটিতে নতুন করে ১৮ হাজার ভ্যাকসিন পাওয়া গেছে।