নানিয়ারচরের মুন্নার হাতের চিকিৎসায় ইউএনওর মানবিক সহায়তা


মেহেরাজ হোসেন সুজন    |    ০২:২০ পিএম, ২০২১-০৪-০৯

নানিয়ারচরের মুন্নার হাতের চিকিৎসায় ইউএনওর মানবিক সহায়তা

৩ সন্তানের জনক নানিয়ারচর উপজেলার নজরুল ইসলাম (মুন্না) পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন,হতদরিদ্র সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ টুকু যোগাতে টুকটাক হাতের কাজ সহ সম-সাময়ীক যেই কাজ সামনে পায় জীবিকার তাগিদে করে থাকেন ।

ফ্রেব্রুয়ারী ২১ এর শেষের দিকে নানিয়ারচরের এক স-মিলে দিনমজুর হিসেবে কাজ করতে গিয়ে,অন্যমনস্ক হওয়ায় মেশিনের ধারালো ব্লেটের আঘাতে কেরে নেয় উনার ডান হাতের বৃদ্ধা ও তর্জণী। বর্তমানে পুরোপুরি ভাবেই হাতের কাজ করতে তিনি অক্ষম,টেনে হিচরে চলতে হচ্ছে তার ওসুধ সহ পরিবারের যাবতীয় খরচ।

এতদিন চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকলে এখন তিনি নানিয়ারচরেই রয়েছে ।

তিনি ও তার পরিবারটি রয়েছে খুব শোচনীয় অবস্থায়।নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি ০৭ এপ্রিল সকালে প্রতিবেদক মেহেরাজ হোসেন সুজনের কাছ বিষয়টি জানতে পেরে যাবতীয় তথ্য অনুসন্ধান করে ০৮ এপ্রিল বৃহঃপ্রতিবার সকালে তাকে ১০ হাজার টাকার অর্থ সহায়তা করেন।

এ বিষয়ে মুন্না কান্নায় জর্জরিত হয়ে নির্বাহী অফিসার এর জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন।