সেবা না পেয়ে ভোগান্তির স্বীকার নানিয়ারচর ইউনিয়নের বাসিন্দারা


নানিয়ারচর প্রতিনিধি    |    ১২:০২ এএম, ২০২১-০৪-০৯

সেবা না পেয়ে ভোগান্তির স্বীকার নানিয়ারচর ইউনিয়নের বাসিন্দারা

স্থানীয় ইউপি কেন্দ্রে সেবা নিতে এসে ভোগান্তির স্বীকার নানিয়ারচর ইউনিয়ন পরিষদ এলাকার ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের পতাকা ঝুলছে। তবে নেই কোন প্রতিনিধি, সচিব বা ইউডিসি (ইউনিয়ন ডিজিটাল সেন্টার) পরিচালক। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অপেক্ষা করেও হদিস মেলেনি এসব শর্ট টাইম সেবা দাতাদের।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, মাসে ২/১ বার এলেও বেশির ভাগ সময়ে সেক্রেটারির খোঁজ পাওয়া দুষ্কর। স্থানীয়দের দাবি জন্ম নিবন্ধন, চেয়ারম্যান সনদপত্র ও ট্রেড লাইসেন্সসহ নানা প্রয়োজনীয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ে এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী জানান, গত কয়েকদিন আমি একটা ট্রেড লাইসেন্স করতে ইউনিয়ন পরিষদে আসি। কিন্তু আজ পর্যন্ত আমি একটি ট্রেড লাইসেন্স পাইনি।

জানতে চাইলে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী বলেন, মৌখিক অভিযোগ নয়, লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে নানিয়ারচর সদর ইউনিয়ন সেক্রেটারি সুমন বড়ুয়া জানান, আমরা নিয়মিত অফিস করে যাচ্ছি। অসুস্থতাজনিত কারণে আমি বেশ কিছুদিন অফিস করতে পারিনি।

এই বিষয়ে জানতে চাইলে নানিয়ারচর ২নং ইউপি চেয়ারম্যান জ্যোতিলাল চাকমা প্রতিবেদককে মোবাইল ফোনে জানান, "সেবা নিতে এসে সেবা না পেয়ে ফিরে গেছে" আমার মনে হয় অভিযোগ টা সত্য না। আমাদের সেক্রেটারি ও ডিজিটাল উদ্যোক্তা রয়েছে। তারা যথাসময়ে চেয়ারম্যান স্বাক্ষরিত সনদ ও সব রকম সেবা প্রদান করে থাকে।