রাঙামাটিতে করোনা প্রতিরোধে করনীয় নির্ধারণে জেলা প্রশাসনের জরুরি সভা


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৩ পিএম, ২০২১-০৪-০৪

রাঙামাটিতে করোনা প্রতিরোধে করনীয় নির্ধারণে জেলা প্রশাসনের জরুরি সভা

রাঙামাটিতে করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে করনীয় নির্ধারণে জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়।

এসময় জেলা প্রশাসক মোঃমিজানুর রহমার এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, পুলিশ সুপার মীর মুছছাদদের হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃমামুন, শিল্পী রানী রায়, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিন, জেলা রোবার স্কাউট সাধারণ সম্পাদক নুরুল আবছারসহ সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট অনেকেই।

সভায় আগামী কাল সোমবার থেকে সারাদেশের মতো রাঙামাটি জেলাতেও সরকারি নির্দেশনা অনুযায়ী ১১দফার উপর লকডাউন কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।