নানিয়ারচর বাজার মনিটরিং ও কোভিড প্রকোপ রোধে মাইকিং


মেহেরাজ হোসেন সুজন    |    ০৬:৪৫ পিএম, ২০২১-০৪-০৪

নানিয়ারচর বাজার মনিটরিং ও কোভিড প্রকোপ রোধে মাইকিং

রাঙামাটির নানিয়ারচর সদর উপজেলা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।

রবিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি।

এ সময় অভিযানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা খাদ্য পরিদর্শক কর্মকর্তা মিল্টন বড়ুয়া, এস আই মোঃ মান্নান হোসেন সহ পুলিশ সদস্যরা।

এ সময় মুদি দোকান ও সবজি দোকান গুলোতে বাজার মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৮ ধারা মোতাবেক ৪টি দোকানী কে মামলার আওতায় এনে ৫শত' টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাস্ক না পড়ায় ১ জনকে ১০০ টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা সদর বাজারে কোভিড-১৯ এর ২য় ধাপের প্রকোপ রোধে প্রচারণা মাইকিং করা হয়।