বাঘাইছড়িতে করোনা সচেতনতায় জনসংহতি সমিতির মাস্ক বিতরন


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫১ পিএম, ২০২১-০৪-০৩

বাঘাইছড়িতে করোনা সচেতনতায় জনসংহতি সমিতির মাস্ক বিতরন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় করোনা সচেতনতা তৈরিতে মাস্ক বিতরন করেছে সন্তু লারমা সমর্থিত  জনসংহতি সমিতি বাঘাইছড়ি শাখা । 

শনিবার বিকাল ৪ ঘটিকায় বাঘাইছড়ি ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এই মাস্ক বিতরন করে জনসংহতি সমিতি (সন্তু) বাঘাইছড়ি শাখা। 

এসময় জনসংহতি সমিতি (সন্তু) লারমা  দলের সহ-সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমার নেতৃত্বে এলাকার শতাধিক পাহাড়ী জনগোষ্ঠীর জনসাধারণের মাঝে এই মাস্ক বিতরন করা হয়। এসময় জনসংহতি সমিতির অঙ্গ সহযোগী সংগঠন যুব সমিতির সাধারণ সম্পাদক সুভ্রত চাকমাসহ জনসংহতি সমিতির  স্থানীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।