নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৭ পিএম, ২০২১-০৪-০৩
রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি পদে সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাজন ও অর্থ-সম্পাদক পদে এম.কামাল উদ্দিন পুনঃনির্বাচিত হয়েছেন।
শনিবার(৩এপ্রিল ২০২১)সংগঠনটির নিজস্ব কার্যালয়ে রাঙামাটির রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভার শেষ অধিবেশনে উপস্থিত সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছর মেয়াদে নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও চৌধুরী হারুনুর রশিদ ও সত্রং চাকমা সহ-সভাপতি এবং এম.কামাল উদ্দিন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাধারণ সভায় উপস্থিত সবার মতামত ও বিস্তারিত আলোচনায় সংগঠনটির উন্নয়নকল্পে বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান জুয়েলকে ও প্রথম আলোর জেলা প্রতিনিধি সাধন বিকাশ চাকমাকে স্থায়ী সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে। একই সঙ্গে অন্য একটি সংগঠনে যুক্ত হওয়ায় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাবেক সদস্য শংকর হোড়’এর পদত্যাপত্র গৃহীত হয়।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited