সুবর্ণজয়ন্তীতে রচনা প্রতিযোগিতায় নানিয়ারচর উপজেলার বিজয়ীরা


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০৬ পিএম, ২০২১-০৪-০২

সুবর্ণজয়ন্তীতে রচনা প্রতিযোগিতায় নানিয়ারচর উপজেলার বিজয়ীরা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সারাদেশে জেলা ও উপজেলা ভিত্তিক "মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যুবশক্তি " বিষয়ে নূন্যতম ৫০০ শব্দের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তারই ধারাবাহিকতা রাঙামাটির জেলার নানিয়ারচর উপজেলার প্রতিযোগিদের মাঝে জয়ীদের নাম প্রকাশ করা হয়েছে,উপজেলায় যুবউন্নয়ন অধিদপ্তরে ২৫ তারিখের মধ্য রচনা জমা দেবার শেষ দিনের পর বিচারকদের বিবেচনায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ-আজিজুল হক বিজয়ী দের নাম ঘোষণা করেন।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নাজমুল নাহার। পিতাঃ মোঃ আজিজুল হক।

২য় স্থান অধিকার করেছে রাঙ্গামাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামি ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র মোঃ-মেহেরাজ হোসেন পিতাঃমোঃরুহুল আমিন।৩য় স্থান অধিকার করেছে নানিয়ারচর কলেজ ২য় বর্ষের ছাত্রী শতাব্দী চাকমা। পিতাঃশান্তিপ্রিয় চাকমা।