নানিয়ারচর প্রতিনিধি | ০২:২৪ পিএম, ২০২১-০৪-০২
নানিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আয়োজনে করোনা পরিস্থিতি (২য় ঢেউ) মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২রা এপ্রিল) সকালে নানিয়ারচর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)।
বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ পূর্বক বক্তব্যে বক্তারা বলেন, সম্প্রতি করোনার পরিস্থিতি আবারও ভয়াবহ মোড় নিতে যাচ্ছে। নানিয়ারচর কে করোনার ঢেউ থেকে বাচাঁতে ব্যবসায়ীদেরকে ভূমিকা রাখতে হবে। মাস্ক পরিধান ছাড়া কেউ ব্যবসা করা যাবেনা এবং মাস্ক পরিধান ছাড়া কাউকে সেবা প্রদান করা হবে না।
এসময় বক্তারা আরো জানান, অদৃশ্য ও অসুভ কোন এক শক্তির প্রভাবে দীর্ঘদিন নানিয়ারচর বাজার বন্ধ ছিল। সম্প্রতি নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল গোলাম মাবুদ হাসান এর ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতায় বাজার চালু হওয়ায় ব্যবসায়ীরা ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মাবুদ হাসান বলেন, আমি নানিয়ারচর আসার পর থেকেই দেখেছি আপনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। আপনাদের সহযোগিতায়ই পূণরায় বাজার চালু হয়েছে। এবং তা আপনাদেরকেই ধরে রাখতে হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশ অনেক উন্নত হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পদার্পণ করতে যাচ্ছে। এসব আপনাদের উন্নয়নশীল মনোভাব ও আন্তরিকতায় সম্ভব হয়েছে। উন্নয়নের এই চলমান পক্রিয়া কে বাধাগ্রস্থ করা যাবেনা। এজন্য আপনারা সকলেই প্রসংশার দাবি রাখেন।
তিনি আরো বলেন, কোভিড ১৯ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজ থেকে সতর্কতাই পারে করোনার প্রভাব থেকে বাচাঁতে। বাজার চালু হওয়ার ফলে কোভিড আক্রান্তের সম্ভাবনা বেড়ে গেল। সুতারং আপনারা ব্যবসায়ীগণ সতর্ক হবেন। নিজেরা মাস্ক পরবেন। বাজারে ক্রয় করতে আসা ক্রেতাদের মাস্ক পরিধান করতে হবে। যাদের মাস্ক নেই, পয়েন্টে পয়েন্টে আমি মাস্কের ব্যবস্থা করে দিব। আপনারা মাস্ক সংগ্রহ করে নিবেন। নানিয়ারচর জোন সবসময় আপনাদের পাশে আছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited