বিশ্ব চাকমা হত্যায় ঘাতক সুজন ও বড় ঋষি চাকমাকে প্রধান করে মামলা


ওমর ফারুক সুমন    |    ০৮:৪২ পিএম, ২০২১-০৪-০১

বিশ্ব চাকমা হত্যায় ঘাতক সুজন ও বড় ঋষি চাকমাকে প্রধান করে মামলা

রাঙামাটির বাঘাইছড়িতে জেএসএস এমএন লারমা দলের কমান্ডার বিশ্ব মিত্র চাকমাকে গুলি করে অস্ত্র গুলাবারুদ লুটের  ঘটনায়  ঘাতক সহকর্মী  সুজন চাকমা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাকে প্রধান করে মামলা দায়ের করেছে নিহত কমান্ডার  বিশ্ব চাকমার দাদা অশোক কুমার চাকমা। 

১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় বাঘাইছড়ি থানায় জেএসএস সন্তু লারমা দলের ১০ সদস্যর নাম উল্লেখ ও অজ্ঞাত ৮ জনসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 মামলা নাম্বার -১। বাঘাইছড়ি থানার ওসি মোঃ আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেন। 
 
গত বুধবার মধ্য রাত আড়াইটায় বাবু পাড়ায়  জেএসএস এমএন লারমা দলের কার্যালয়ে ঘুমন্ত অবস্থায় জেএসএস এমএন লারমা দলের কমান্ডার বিশ্ব মিত্র চাকমাকে গুলি করে হত্যার পর তার ব্যাবহৃত একে-৪৭ রাইফেল ও একে -৪ রাইফেল, থ্রি-২ পিস্তল এবং ২৫৭ রাউন্ড গুলাবারুদ নিয়ে জেএসএস সন্তু দলে পালিয়ে যায় তার সহকর্মী সুজন চাকমা । 

জেএসএস এমএন লারমা দলের বাঘাইছড়ি সভাপতি জ্ঞানজীব চাকমা দাবী করেন  জেএসএস সন্তু লারমা দলের ইন্দনে সুজন চাকমা এই হত্যা কান্ড ঘটিয়েছে। 

এদিকে এই অভিযোগ অস্বিকার করেছেন জেএসএস সন্তু লারমা দলের বাঘাইছড়ি সহ-সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা।