নানিয়ারচরে ভ্রাম্যমান আদালতের এ্যাকশন!


মেহেরাজ হোসেন সুজন    |    ০৩:২৯ পিএম, ২০২১-০৪-০১

নানিয়ারচরে ভ্রাম্যমান আদালতের এ্যাকশন!

নানিয়ারচরের বগাছড়ি ১৭ মাইল এলাকায়  সদর উপজেলা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচাললনা করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি।এ সময় অভিযানে নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান,এস আই মোঃ  মান্নান হোসেন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মোটর আইন মামলায় ১৩৮ ধারা মোতাবেক মোটর বাইক ও অটো সহ মোট ৮ টি গাড়ি মামলার আওতায় এনে ৫শত' টাকা করে মোট ৪,হাজার টাকা জরিমানা করা হয়।এবং ভোক্তা অধিকার আইনের ৫১ ধারা মোতাবেক যীশু স্টোর কে মেয়াদ উর্ত্তীন খাদ্যদ্রব্য পাওয়ায় ৬,হাজার টাকা জরিমানা করা হয়।