শহিদুল ইসলাম হৃদয় | ০৩:১৭ পিএম, ২০২১-০৪-০১
চলতি মৌসুমে চাষিরা কাপ্তাই হ্রদের জলে ভাসা জমিতে যে হারে ধানের আবাদ করেছে সে তুলনায় ফলন হবে কিনা তা নিয়ে হতাশায় কপাল চাপড়াচ্ছে রাঙামাটির কৃষকেরা।
তারা বলছে প্রতিবছরের এই সময়ে হালকা বৃষ্টি থাকলেও এবছর বৃষ্টির কোনো আবাস এখন পর্যন্ত চোখে পড়েনি, তার মধ্যে পানির সংকটের কারণে নানা দুর্ভোগে পরতে হচ্ছে তাদের। এভাবে চলতে থাকলে নষ্ট হতে পারে আবাদি জমির ফসল। এবছর হ্রদের পানি খুব ধীরগতিতে কমছে, হঠাৎ পানি বেড়ে গেলে ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কাও করছে এখানকার চাষিরা।
সবুজের চাদরে ভরা এই আবাদি ফসল টিকিয়ে রাখার বর্তমান মুখ্য বিষয় হয়ে দাড়িয়েছে পানি, এক মাত্র পানির সংকট দূর হলে আগামীতে এই জলে ভাসা জমি থেকে ফলন আরো বাড়াতে পারবে বলে জানিয়াছেন স্থানীয় চাষিরা।
শহরের রাঙাপানি এলাকার কৃষক নরেন্দ্র চাকমা বলেন, আমাদের এলাকার ৫০ টির মত পরিবার এই জলে ভাসা জমিতে চাষের উপর নির্ভরশীল। প্রতিবছরের ন্যায় এবছরও চাষ করলেও পানির সংকটের কারণে এবছর লাভের তুলনায় লোকসান গুনতে হবে বলে মনে হচ্ছে। কারণ এক দিকে হ্রদের পানি খুব ধীরগতিতে কমছে অন্যদিকে ফসলি জমির জন্য পানি আনতে হয় অনেক দূর-দূরান্ত থেকে। এই জমিতে পানির কমতি থাকার কারণে ইতিমধ্যেই আবাদি ফসলের চেহারা পাল্টাতে শুরু করেছে। তাই সরকারের পক্ষ থেকে যদি পানির ব্যবস্তা কিংবা একটা ডিপ টিউবলের ব্যবস্তা করে দেয়া হতো তাহলে আমরা অনেকটা উপকৃত হতাম এবং আগামীতে এই ফসল থেকে উৎপাদন বাড়ানো সম্ভব হতো।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক প্রতিবেদককে জানিয়েছে, এই ভড়া মৌসুমে রাঙামাটি জেলার সিহ ভাগ জলে ভাসা জমিতে ধানের চাষ হয়। যেটা হ্রদের পানির উচ্চতার উপর নির্ভর করে চাষ করা হয়, পানি কমতে থাকলে কৃষকেরা চাষ করতে শুরু করে। এধরণের জমি আমাদের জরিপ মতে ৫ হাজার ৫০০ হেক্টর জমি কিন্তু এবার হ্রদের পানি কমার যে প্রবণতা সে তুলনায় এখন পর্যন্ত ৩ হাজার ৬০০ হেক্টর জমিতে চাষ হয়েছে তার মধ্যে সদরেই ২ শত ৩০ হেক্টর জমিতে ধাণের আবাদ হয়েছে। যদি হ্রদের পানি আরো আগে থেকে কমতো তাহলে চাষা বাদ জমির পরিমাণ আরো বাড়তো।
তিনি আরো বলেন, কৃষকেরা এরপরও চাষ করে কিন্তু আমরা তা আমাদের তালিকায় অন্তর্ভুক্ত করিনা কারণ ঐ চাষ থেকে ফলন পাওয়ার কোনো নিশ্চয়তা থাকেনা।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited