বাঙ্গালহালিয়াতে চোলাই মদ সহ দুই নারী আটক


আইয়ুব চৌধুরী    |    ০১:৩০ পিএম, ২০২১-০৪-০১

বাঙ্গালহালিয়াতে চোলাই মদ সহ দুই নারী আটক

রাজস্থলী উপজেলার বাঙ্গালখালীয়া এলাকা থেকে ১০ লিটার চোলাই (বাংলা মদ) সহ ২ জন  নারী কে  আটক করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ। বুধবার সন্ধ্যা বেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চোধুরী জানান, সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাঙ্গালহালিয়া বাজার এলাকায় বাংলা মদ বেচা-কেনার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টাকালে দুই জন মহিলাকে   ধাওয়া করে আটক করা হয়। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন যাবৎ বাঙ্গালহালিয়া   এলাকা হতে মদ সংগ্রহ করে চট্রগ্রাম রাঙ্গুনিয়া ফেরিঘাট সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

আটক  দুইজন মহিলাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করে অাগামী কাল রাঙ্গামাটি অাদালতে প্রেরন করবেন বলে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।