বাঘাইছড়িতে ইয়াবা ও গাঁজা সহ এক নারী আটক


ওমর ফারুক সুমন    |    ০১:৩৬ পিএম, ২০২১-০৩-৩০

বাঘাইছড়িতে ইয়াবা ও গাঁজা সহ এক নারী আটক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসা পাড়া এলাকায় চিহ্নিত মাদক কারবারি মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ এসময় পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারি মোহাম্মদ আলীপরে।

তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪ পিচ ইয়াবা ও ৩ শত গ্রাম গাঁজাসহ  মোহাম্মদ আলীর স্ত্রী নুরজাহান বেগমকে আটক করে পুলিশ।

বাঘাইছড়ি থানার ওসি মোঃ আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকের বিষয়ে বাঘাইছড়ি থানার পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহন করে মাঠে নেমেছে তাই চিহ্নিত মাদক কারবারি ও মাদক সেবিদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করা হচ্ছে, মাদক বিরোধী এই অভিযান নিয়মিত চলবে।