হরতালের কারণে রাঙামাটির দুরপাল্লার বাস চলাচল বন্ধঃঅভ্যন্তরীন যান চলাচল স্বাভাবিক


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৫ পিএম, ২০২১-০৩-২৮

হরতালের কারণে রাঙামাটির দুরপাল্লার বাস চলাচল বন্ধঃঅভ্যন্তরীন যান চলাচল স্বাভাবিক

মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের প্রতিবাদে হেফাজত ইসলামের ডাকে হরতালের কারণে রবিবার রাঙামাটি থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে জেলার আভ্যন্তরীন যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক। খোলা ছিল দোকান পাট।
 
জেলার কোথাও পিকেটিং বা হরতাল সমর্থকদের অবস্থান দেখা য়ায়নি। এদিকে জেলা শহরে সকাল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা হরতাল বিরোধী অবস্থান নেয়। শহরের বনরূপা এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা হরতাল বিরোধী অবস্থান নেয়।
 
চালকরা জানান, দেশের বিভিন্ন স্থানে পিকেটিংয়ের কারণে রাঙামাটি জেলায় দূপাল্লার বাস ও মালবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে।
 
হরতালের কারণে রবিবার রাঙামাটিতে পর্যটকের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এ ছাড়া রাঙামাটি শহরের জনজীবন প্রতিদিনকার মতো স্বাভাবিক ছিলো।