সুবর্ণজয়ন্তীতে এতিমদের সাথে নানিয়ারচর থানা


মেহেরাজ হোসেন সুজন    |    ১১:১৮ পিএম, ২০২১-০৩-২৭

সুবর্ণজয়ন্তীতে এতিমদের সাথে নানিয়ারচর থানা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নানিয়ারচর থানার নানান আয়োজনে ২৬ শে মার্চ সকালে
নানিয়াচর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,দোয়া মাহাফিল,নানিয়ারচর বুড়িঘাট তা'লীমুল কুরআন মাদ্রাসা ও এতিম খানায় এতিম ও ছাত্রদের সাথে মধ্যাহ্ন ভোজের আয়োজন ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্ধনা প্রদান করে নানিয়ারচর থানা।

এসময় উপস্থিত ছিলেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার,সংবর্ধিত অতিথি নানিয়ারচর উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ মইনুল হক,সহ অত্র মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থী প্রমুখ।