বাঘাইছড়িতে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন


ওমর ফারুক সুমন    |    ০৯:২৪ পিএম, ২০২১-০৩-২৭

বাঘাইছড়িতে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় স্বাধীনতার সুবর্নজয়ন্তি ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের গৌরব অর্জনের জন্য আনন্দ রেলী ও  দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। 

২৭ মার্চ শনিবার সকাল দশ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল রেলী শুরু হয়ে উপজেলা মাঠে উন্নয়ন মেলা স্থলে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের ২০ দল অংশ গ্রহন করেন। মেলার প্রতিটি স্টল ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,  ওসি মোঃ আনোয়ার হোসেন খান  সহ সরকারি ব্যাসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সুধিজনরা উপস্থিত ছিলেন। 

মেলায় আগত দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বক্তারা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের গৌরব উজ্জ্বল অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।